মাসের প্রথম দিন প্রেক্ষাগৃহে নেই নতুন বাংলা সিনেমা। মুক্তি পেয়েছে ভারতের হিন্দি ছবি।
স্ত্রী ২
বলিউডে বক্স অফিসে ঝড় তোলার পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’। ভারতের এই সিনেমা বাংলাদেশে ২ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’।